স্টাফ রিপোর্টার, ঢাকা: রাজধানীর ভাটারা এলাকায় একটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে আতাউর রহমান পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ধর্মীয় উৎসবকে ঘিরে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার গুরুত্ব এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে বিশেষভাবে প্রতিফলিত হয়।
স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৩৩
