মোঃ মাহাবুবুর রহমান, ঢাকা : দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ সার্বজনীন পূজা মণ্ডপ ও মন্দির এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি করেছেন শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং স্থানীয় জনপ্রিয় রাজনৈতিক মুখ মাহবুব আলম মামুন।
গত ২০ অক্টোবর ২০২৬ ইং রাত ২ টায় মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য দাদা গয়েশ্বর চন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সার্বিক নির্দেশনায় এই বিশেষ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকালে মাহবুব আলম মামুন মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। ধর্মীয় উৎসব ও সার্বজনীন পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ রাখতে বিএনপির উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের বার্তা তিনি স্থানীয়দের নিকট পৌঁছে দেন।
এ সময় মাহবুব আলম মামুন বলেন, “গয়েশ্বর চন্দ্র রায় ও অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর নির্দেশে আমরা সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় সার্বক্ষণিক মাঠে রয়েছি। শুভাঢ্যা ইউনিয়নের প্রতিটি মন্দিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং স্থানীয়রা যেন উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করতে পারেন, সে ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখছি।”
পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।
