বুধবার | অক্টোবর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টাঙ্গাইলে বাস দুর্ঘটনায় নিহত ২ আহত ৩

টাঙ্গাইলে বাস দুর্ঘটনায় নিহত ২ আহত ৩

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে।এ সময় সুপারভাইজারসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় , জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা যমুনা এন্টারপ্রাইজের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে বাসটি মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাসের সামনে থাকা সুপারভাইজার এবং অজ্ঞাতপরিচয় ১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও ৩ জন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা