মোঃমাহাবুবুর রহমান, ঢাকা: কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি মরহুম ফজলুল করিম মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ অক্টোবর (মঙ্গলবার) ঢাকা জেলার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি জাতীয় বীর জনাব আমান উল্লাহ আমান, এমপি।
এছাড়াও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
অনুষ্ঠানে মরহুম ফজলুল করিম মোল্লার স্মৃতিচারণ করে বক্তারা বলেন, হযরতপুর ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করতে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে মরহুম ফজলুল করিম মোল্লার অবদান ছিল অপরিসীম। তিনি আজীবন সততা ও নিষ্ঠার সাথে দলের জন্য কাজ করে গেছেন। দল ও স্থানীয় জনগণ চিরকাল তার এই অবদান শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
সংক্ষিপ্ত আলোচনা ও স্মৃতিচারণ শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক দান কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় বিপুলসংখ্যক সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।
