শনিবার | অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভূকশিমই ওভারসিজ অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল সম্পন্ন

ভূকশিমই ওভারসিজ অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল সম্পন্ন

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নে মরহুম ও মরহুমাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বাদ মাগরিব ভূকশিমইল ওভারসিজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হকের মা, সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহ ফেরদৌস আলম তালুকদারের মা এবং সাবেক উপদেষ্টা মরহুম আলাউদ্দিনের রুহের মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়।

ডাক্তার তারু খাঁনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী আতাউর রহমান আতার সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সাবেক ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাসুক মিয়া, হাজী আব্দুল মান্নান, হাজী আবুল কালাম, হাজী তোঞ্জব আলী, বাগুল মিয়া, সাবেক ইউপি সদস্য ইলিয়াস আলী, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, সাবেক মেম্বার হোসেন খান, হাজী ফখর উদ্দিন, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিন উদ্দিন, শহিদুল ইসলাম খসরু, আব্দুল জলিল তোলা, তাজুল ইসলাম, জাহিদুল ইসলাম, আসকির আলী, হাবিবুর রহমান, এম. সুন্দর খান, শামসুল ইসলাম, কাদির মিয়া, আব্দুল হান্নান, জুয়েল মিয়া, মাছুম খান, আব্দুর রহিম, বদরুল, লকুছ সিদ্দিকী, সৈয়ব আলী, লিল মিয়া ও দপ্তর সম্পাদক আব্দুল আহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রবাস থেকে ভার্চুয়ালি ও ফোনকলের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন সংগঠনের সভাপতি হাজী বদরুল ইসলাম কবির, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক, সিনিয়র সহ-সভাপতি মাতাব খাঁন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামসুল ইসলাম, শাহ আলম তালুকদার, শাহ ফেরদৌস আলম তালুকদার, রাজু খান, আব্দুল ওয়াদুদ খোকন, মুহিবুর রহমান সুহেল ও মুহিবুল আলম রানুসহ অন্য প্রবাসী নেতৃবৃন্দ।

মাহফিল শেষে বিশেষ মোনাজাতে মরহুম ও মরহুমাদের ক্ষমা, জান্নাতুল ফেরদৌস লাভ এবং তাঁদের স্বজনদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা