রবিবার | অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বদলির দুই মাস পরও অবমুক্ত নন সাজেদুল, কার্যকর হচ্ছে না ভূমি সংস্কার বোর্ডের আদেশ?

বদলির দুই মাস পরও অবমুক্ত নন সাজেদুল, কার্যকর হচ্ছে না ভূমি সংস্কার বোর্ডের আদেশ?

রায়পুর (লক্ষ্মীপুর ) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো:সাজেদুল ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হলেও এখনো তাঁকে কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়নি বলে অভিযোগ উঠেছে। গত ৯ আগস্ট ২০২৬ তারিখে জারি করা ভূমি সংস্কার বোর্ডের অফিস আদেশে তাঁর কর্মস্থল পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়।তবে আদেশ জারির পরও কেন তাঁর অবমুক্তি কার্যকর হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভূমি সংস্কার বোর্ডের আদেশে তাঁকে রায়পুর উপজেলা ভূমি অফিস থেকে ঢাকা বিভাগে ন্যস্ত করার কথা উল্লেখ রয়েছে।আদেশের শেষাংশে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনাও রয়েছে।

এ অবস্থায় বদলির আদেশ বাস্তবায়নে বিলম্বের কারণ কী, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সরকারি আদেশ দ্রুত বাস্তবায়ন এবং অবমুক্তি কার্যকরের দাবি উঠেছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানান, সার্ভেয়ার সাজেদুলের বদলির আদেশ হয়েছে।তবে রায়পুর ভূমি অফিসে নতুন সার্ভেয়ার যোগদান না করায় তাঁকে এখনো অবমুক্ত করা সম্ভব হয়নি। নতুন সার্ভেয়ার আসতে আরও কিছুদিন সময় লাগতে পারে। তিনি যোগদান করলেই সাজেদুলকে অবমুক্ত করা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা