রবিবার | অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মহেশপুরের কুসুমপুর সীমান্তে মানব চোরাচালানের সময় তিন নারীসহ ৫ জন আটক

মহেশপুরের কুসুমপুর সীমান্তে মানব চোরাচালানের সময় তিন নারীসহ ৫ জন আটক

মেহেদী হাসান সিরাজী মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন নারীসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ৫৮বিজিবির টহল দল।

গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখ রাত ২টা ২০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীন কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।

৫৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সীমান্তের ৬১/১৮-আর মেইন পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়িয়া গ্রামের কালুর বাড়ির মধ্য দিয়ে নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুসী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা