বৃহস্পতিবার | অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদ ভ্রমণ সেন্টমার্টিনে নভেম্বরে রাতযাপনের বাধা কাটল

সেন্টমার্টিনে নভেম্বরে রাতযাপনের বাধা কাটল

এইচ এন আলম, ককসবাজার : ১৫ মার্চ পর্যন্ত পর্যটক ভ্রমণের সুযোগ, দৈনিক যেতে পারবেন সাড়ে তিন হাজার পর্যটক দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে নভেম্বরে পর্যটকদের রাতযাপনের বাধা কাটল। সংশোধিত নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপে পর্যটক যাতায়াত ও রাতযাপনের সুযোগ থাকবে। দৈনিক গড়ে সর্বোচ্চ সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ বিষয়ে সংশোধিত নির্দেশনা জারি করে।

এর আগে জারি করা নির্দেশনায় নভেম্বরে দিনে গিয়ে একই দিন ফিরে আসার বাধ্যবাধকতা ছিল। নতুন সিদ্ধান্তে সেই বিধান সংশোধন করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল করবে। পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টাল থেকে টিকিট কিনতে হবে। টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকতে হবে।

তবে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সৈকতে মোটরসাইকেল ও সি-বাইক চালানো, রাতে আলো জ্বালিয়ে পরিবেশের ক্ষতি করা, শব্দ সৃষ্টি ও বারবিকিউ পার্টি নিষিদ্ধ থাকবে। পাশাপাশি প্রবালসহ সামুদ্রিক প্রাণী ও জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা