টাঙ্গাইল থেকে মনোয়ার হোসেন সোহেলঃ টাঙ্গাইলের ঘাটাইলে শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।উপজেলার দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায় নাই ।
নিহত ইদ্রিস আলী খান (৪৭) মধুপুর উপজেলার লোকদেও গ্রামের মোয়াজ্জেম হোসেন খানের ছেলে।
প্রাইভেটকারটি ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে, আনারস বোঝাই অটোরিকশাটি মধুপুরের জলছত্র এলাকা থেকে ঘাটাইলের দিকে আসতে ছিল।পথে দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার এক যাত্রী নিহত হন এবং গুরুতর আহত হন আরও ৩ জন বলে স্থানীয়রা জানায় ।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান জানান, আহতদের নাম,পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
