সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় শ্রী সুমন দত্ত নামে ৪৫ জুতা পালিশ ও বেন’পার্টিতে শিশুকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু নির্মাণের পূর্ব থেকে মেঘনা ফেরিঘাট, দাউদকান্দি ফেরিঘাট, প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তা, ঐতিহ্যবাহী মোগরাপাড়া পুরান বাজারের মঙ্গলবারের হাট, কাইকারটে হাট সহ কাঁচা-পাকা গ্রামীণ সড়কে, গ্রামে পাড়া মহল্লায় অলি গলিতে হেঁটে হেঁটে ‘জুতা পালিশ’ করাবেন’ নি বলে প্রতিবন্ধি ছেলে সহ পরিবার নিয়ে ৪৫ বছরের জীবনযাত্রা।
আজ রোববার (১ লা নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে সোনারগাঁও উপজেলার প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় জুতা পালিশ করা অবস্থায় এমন একটি চিত্র ভেসে ওঠে।
এ ব্যাপারে শ্রী সুমন দত্ত, বহুল প্রচলিত দৈনিক জনতা পত্রিকার সোনারগাঁও স্টাফ রিপোর্টার মো. মুক্তার হোসেন’কে বলেন, উপজেলার মোগরাপাড়া ইউপির আস্রবদি (ঋষিপাড়া) গ্রামের মৃত শ্রীযোগেসের পুত্র শ্রী সুমন দত্ত সংসারে অভাবের তাড়নায় শিশুকাল থেকে সাবেক রাষ্ট্রপ্রধান মরহুম এরশাদ সাহেবের আমল থেকে বিভিন্ন হাটবাজারে গ্রামগঞ্জে ফেরিঘাটসহ পায়ে হেঁটে হেঁটে মানুষের জুতা পালিশ সহ বেন’ পার্টিতে বাঁশি বাজিয়ে সময় অতিক্রম করে যৌবনে পা-দিয়ে সংসার জীবন শুরু করি, আমার এই চলমান সংসার জীবনে আমার স্ত্রীসহ ১২ বছরের প্রতিবন্ধি শ্রী রূপান্তর নামে একটি পুত্র ও একটি কন্যা রয়েছে।
প্রভুর এই জমিনে কোনরকম ভাবে জীবন বাঁচিয়ে দিনাতিপাত করি, এ কথা বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়ে, তিনি আরো বলেন, আমার পরিবারের সদস্যরা আমার জীবিকার উপর ভালো-মন্দ সবকিছু নির্ভর করে। আমার প্রতিবন্ধি ছেলেটাকে নিয়ে খুব খারাপ অবস্থায় আছি। সাংবাদিক ভাই যদি পারেন আমার জীবন কাহিনী শুনে যদি কারো দয়া হয় আমাকে যেন সাহায্য করে।
