বুধবার | নভেম্বর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ধনবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা

ধনবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুতি সভা

হাবিবুর রহমান,মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধনবাড়ী উপজেলা শাখা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করতে উপজেলার ধোপাখালী ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১লা নভেম্বর) বিকেলে ধোপাখালী ইউনিয়নের ভাইঘাট বাসস্ট্যান্ডে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ধোপাখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, উপজেলা বিএনপি’র সহ সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ, নির্বাহী সদস্য ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম আকবর, কৃষক দলের সভাপতি বেলায়েত হোসেন, ধোপাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সামসুজোহা মামুন সহ অন্যান্যরা।

সভায় বক্তারা দিবসটি পালনে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা