হাবিবুর রহমান, মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ,-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে রবিবার (১লা নভেম্বর) সারা দেশের ন্যায় নানা আয়োজনে টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
ধনবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে এক ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় যুব দিবসের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ কোরবান আলী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুব্রত চন্দ্র দেবনাথ, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস এম এ ছোবহান,উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: ফরহাদ হোসেন চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা এসএম ফারুক ইমাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফরহাদ আলী ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমানসহ অন্যান্যরা।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার ১০ জন উদ্যোক্তাকে নয় লাখ ষাট হাজার করে টাকা যুব ঋণের চেক এবং ৩০ জন প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তাদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন।
এসময় উপজেলার সকল কর্মকর্তা,গন্যমান্য ব্যাক্তিবর্গসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
