,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রূপগঞ্জ পূর্বাচল উপশহরের ৩০০ সড়কর প্রবাসীর গাড়ী আটকে, অস্ত্রের মুখে স্বর্নালংকারসহ ৪৬ লাখ টাকার মালামার ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুই প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ ভরি স্বর্নালংকার, ৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এদিকে সরকারী পরিসেবা ৯৯৯ এ কল করলে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত প্রবাসীদের বহনকারী প্রাইভেটকারের চালকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয় লুট হওয়া কিছু স্বর্নালংকারসহ বিভিন্ন মালামাল। বুধবার(০৪ নভেম্বর) ভোররাতে পূর্বাচল উপশহর সড়কের সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো, প্রাইভেটকার চালক চরপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে শাহীন তার ভাই সোহেল ও একই এলাকার আমজাদের ছেলে আইয়ুব।
দুবাই প্রবাসী জামাল হোসেন বলেন, রাত দেড়টায় সে ও তার বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকা এয়ারপোর্টে পৌছেন। পরে তার পূর্ব পরিচিত চালক শাহীনের প্রাইভেটকার নিয়ে কাঞ্চনের উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত ৩ টারদিকে প্রাইভেটকার পূর্বাচল উপশহর সড়কের সমু মার্কেট এলাকায় পৌছলে চালক শাহীন কৌশলো আরেকটি প্রাইভেটকার দিয়ে তাদের গাড়িটি গতিরোধ করার। এসময় বেশ কয়েকজন ডাকাত সদস্য তাদের দুইজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুবাই থেকে আনা ১৮ ভরি স্বর্নালংকার, ৫টি মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব ও বিভিন্ন মালামালসহ কমপক্ষে ৪৬ লাখ টাকার মালামালসহ প্রবাসীদের এশিয়ান হাইওয়ে সড়কে বাণিজ্য মেলা এলাকায় হাত পা বাধা ও মুখে স্কসটেপ লাগানো অবস্থায় ফেলে রেখে যায় । পরে চালক সরকারী পরিসেবা ৯৯৯ এ কল করলে পুলিশ অভিযান চালিয়ে দুই প্রবাসীকে উদ্ধার করে। এসময় মালামাল নিয়ে পালিয়ে যাবার সময় চালক শাহীন, তার ভাই সোহেল ও আইয়ুব নামে ৩ জনকে গ্রেপ্তার করে। এসময় সাড়ে ৮ ভরি স্বর্নালংকারসহ কিছু মালামাল উদ্ধার করা হয়।
পূর্বাচল উপশহরের পুলিশ ক্যাম্প পরিদর্শক হারুনুর রশিদ বলেন,খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত চালকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
