শনিবার | নভেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা কেরানীগঞ্জে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন

কেরানীগঞ্জে জমকালো আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন

মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : ৫ নভেম্বর ২০২৬ তারিখে কেরানীগঞ্জ উপজেলা, ঢাকা-২ এ অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বা শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল মন্ত্রী এবং ডাকসুর সাবেক ভিপি জনাব আমান উল্লাহ আমান, এমপি। তাঁর উপস্থিতি অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে এবং তরুণ খেলোয়াড় ও আয়োজকদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন দলের তরুণ ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা খেলাধুলার প্রসারে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান এবং মাদক থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ক্রীড়া দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন এবং প্রতিযোগিতার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা