শনিবার | নভেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নতমানের খাবার বিতরণ

মো. রাসেল মিয়া, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) এ উপলক্ষে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের হাতে উন্নতমানের খাবার তুলে দেওয়া হয়। এই দিন সকালে উন্নত মানের নাস্তা এবং দুপুরের খাবার হিসেবে খাসির মাংস, পোলাও, সাদা ভাত, ডিম, সালাদ এবং ফল হিসেবে প্রত্যেক রোগীকে আপেল দেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, ৭ নভেম্বর উপলক্ষে রোগীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের মানবিক কার্যক্রম রোগীদের মনোবল বাড়ানোর পাশাপাশি হাসপাতাল ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রাখবে।

দিবসটি উপলক্ষে উন্নত মানের খাবার পেয়ে রোগীরা ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ কে সাধুবাদ জানান এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সুচিকিৎসার পাশাপাশি মনস্তাত্ত্বিক আনন্দের জন্য এ ধরনের উন্নত খাবারের ব্যবস্থা করায় স্বাস্থ্য কমপ্লেক্সের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা