শনিবার | নভেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল চিত্রাঙ্গণ প্রতিযোগীতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল প্রতিযোগীতা ও বিশেষ দোয়া-মোনাজাত। শনিবার সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান পালন করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে গাছের চারা বিতরন করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড রনজিত চন্দ্র দাশ, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল, ওসি (তদন্ত) সঞ্জয় দত্ত, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল উদ্দিন খান ও শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বাদল প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধাদের মাঝে গাছের চারা বিতরন করেছেন।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমানের নির্দেশে উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা