শনিবার | নভেম্বর ৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ আমতলী উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি গ্রেপ্তার

আমতলী উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোঃ মাহবুবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রেরন করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে।

জানাগেছে, গত ৮ অক্টোবর আমতলী উপজেলার ইউনুস আলী খাঁন ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দিন ফকিরের বক্তব্য শেষে ছাত্ররা জয় বাংলা শ্লোগান দেন। এ ঘটনায় ৯ অক্টোবর ৩২ জনকে আসামী করে আমতলী থানায় মামলা করা হয়। এ মামলায় উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম ২২ নম্বর আসামী। শুক্রবার দুপুরে পুলিশ আমতলী পৌর শহরের ডাকবাংলো সড়ক থেকে তাকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেছে। ওইদিনই আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ ইয়াকুব হোসাইন বলেন, মামলার আসামী মাহবুবুল ইসলামকে গ্রেপ্তার করে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিএসআই মোঃ আনোয়ার হোসেন বলেন, মাহবুবুল আলমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা