নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গানের আসরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপারমোঃআবদুল্লাহ্-আল-ফারুক বিপিএম-সেবা, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, প্রশাসক, জেলা পরিষদ নরসিংদী; ডাঃ মোঃ বুলবুল কবীর, সিভিল সার্জন, নরসিংদী, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) তাহের মুহাম্মদ শামসুজ্জামান প্রমুখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ দেশাত্মবোধক গানের আসর পরিবেশিত হয়।
