১১
ভালুকা থেকে তমাল কান্তি সরকার : ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু মনোরঞ্জন সরকার (৮২) আর নেই। তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে গত ০৬ নভেম্বর শুক্রবার সকাল ১১ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বিনম্র শ্রদ্ধা ও গভীর শোক।
