রবিবার | নভেম্বর ৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সুবর্ণচরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ৩

সুবর্ণচরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ৩

মোঃ রাশেদুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মো. জাফর (৪৫) নামে আরও একজন পলাতক রয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চরলক্ষ্মী গ্রামে মুজাম মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নোয়াখালীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওসমান গনির ফোর্স নিয়ে চরলক্ষ্মী গ্রামের মুজাম মার্কেট এলাকার জাফরের বসতঘরে অভিযান চালান। এ সময় শাহেদা বেগম (৩৫), দেলোয়ার হোসেন (৩০) ও মো. মাসুদকে (৩১) আটক করা হয়। একই ঘটনায় মো. জাফর (৪৫) পালিয়ে যান।

পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে চরজব্বর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা