পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া উপজেলার ১০ নং ধলঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা (কালীপূজা) ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক এবং ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোরশেদ খান।
এক শুভেচ্ছা বার্তায় মোরশেদ খান বলেন, “ধলঘাট ইউনিয়ন বরাবরই অসাম্প্রদায়িক চেতনা, পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। শ্যামা পূজার এই পবিত্র আলো সবার জীবন থেকে সব অন্ধকার, অন্যায় ও কলুষতা দূর করে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে।
আসন্ন ইউপি নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী হিসেবে নিজের প্রত্যয় ব্যক্ত করে এই সমাজসেবক আরও বলেন, “আমি মেম্বার হয়ে শাসন করতে নয়, আপনাদের সন্তান ও ভাই হিসেবে সেবা করতে চাই।
আমাদের ওয়ার্ডের সাধারণ মানুষের অধিকার রক্ষা, পাড়া-মহল্লার টেকসই উন্নয়ন এবং সব ধর্মের মানুষের মাঝে সম্প্রদায়ের সম্প্রীতির সেতুবন্ধন দৃঢ় করাই আমার মূল লক্ষ্য। জনগণের আস্থা ও ভালোবাসাকে সম্বল করে আমি এই ওয়ার্ডে একটি জবাবদিহিমূলক সুশাসন নিশ্চিত করতে কাজ করে যাব।”
ব্যবসায়ী ও সমাজসেবক মোরশেদ খান ৯ নম্বর ওয়ার্ডের চলমান উন্নয়নের ধারাকে বেগবান করতে এবং একটি আধুনিক ও আদর্শ ওয়ার্ড গঠনে এলাকার যুবসমাজ, মুরুব্বি এবং মা-বোনসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
