কুতুবদিয়া- কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় শ্ৰী শ্ৰী সর্বমঙ্গলা কেন্দ্রীয় কালী মন্দির উন্নয়ন কমিটি গঠিত হয়েছে।
৯ নভেম্বর সোমবার কুতুবদিয়া সর্বমঙ্গলা কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটি ও সনাতনী সুধী সমাজের উপস্থিতিতে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে সাত সদস্য বিশিষ্ট কুতুবদিয়া সর্বমঙ্গলা কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নতুন দায়িত্ব প্রাপ্ত কমিটিতে সভাপতি হলেন শ্রীযুক্ত বাবু যীশু কুমার শীল এবং সাধারণ সম্পাদক হলেন শ্রীযুক্ত বাবু এডভোকেট শৈবাল শীল। অপরদিকে অর্থসম্পাদক করা হয়েছে শ্রীযুক্ত বাবু লিটন কান্তি পালকে। এছাড়া শ্রীযুক্ত বাবু দীলিপ দাশকে সদস্যসচিব করে শ্রীযুক্ত বাবু তাপস চক্রবর্তী, কাঞ্চন সরকার ও সুজন দাশকে সদস্য হিসাবে রাখা হয়েছে।
এ সময় নবগঠিত কমিটির সকল সদস্যগণ নিষ্ঠার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে তৎপর থাকার প্রতিঙ্গা করেন।
এর আগে গত ২২ অক্টোবর ২০২৬ কুতুবদিয়া সর্বমঙ্গলা কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটি সনাতনী সুধী সমাজের উপস্থিতিতে এক সভার আয়োজন করে। উক্ত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট কুতুবদিয়া সর্বমঙ্গলা কেন্দ্রীয় কালী মন্দির নতুন ওই কমিটি অনুমোদন দেন।
