লিটন পাঠান, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ বিদেশি মাগুর (ক্যাটফিশ) মাছ চাষের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় নিষিদ্ধ মাছ চাষের দায়ে এক খামারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯-নভেম্বর)২০২৬ দুপুরে উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুর রহমান জানান, নিষিদ্ধ বিদেশি মাগুর মাছ চাষের দায়ে একজনকে জরিমানা করা হয়েছে। নিষিদ্ধ মাছ চাষের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, নিষিদ্ধ প্রজাতির মাছ চাষ থেকে বিরত থাকতে খামারিদের সচেতন করা হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করে এ ধরনের চাষাবাদ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
