বৃহস্পতিবার | নভেম্বর ১২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দুর্গম পাহাড়ে ক্রীড়া সামগ্রী ও সোলার প্যানেল বিতরণ

সেনাবাহিনীর মানবিক শিক্ষা :

দুর্গম পাহাড়ে ক্রীড়া সামগ্রী ও সোলার প্যানেল বিতরণ

বিএম.বাশার, গুইমারা প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের গুইমারায় শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে মানবিক ও কল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

১১ নভেম্বর সোমবার নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি বিশেষ কল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে নাক্রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও আঁধারে আলো নিশ্চিত করণে সোলার প্যানেল স্থাপন করেন সেনাবাহিনী সিন্দুকছড়ি জোন।

বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক পদক্ষেপে স্থানীয় পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠী, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।

পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশ সেনাবাহিনী।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা