বুধবার | নভেম্বর ১১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন : বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন : বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বাস্থ্য সেবার মানোন্নয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা.মোহাম্মদ সাইদুর রহমান। বুধবার (১১ নভেম্বর) সকালে তিনি হাসপাতালে সার্বিক ব্যবস্থাপনা দেখতে পরিদর্শন করেন।

এ সময় পরিবার পরিকল্পনা উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান এবং কিশোরগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল করিম উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ, অপারেশন থিয়েটার (ওটি) এবং সদ্য চালু হওয়া শিশু, ডায়রিয়া ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সাথা কথা বলন।

এসময় ইউনিসেফের সহযোগিতায় সেখানে চলমান ‘নিরাপদ মাতৃত্ব ও নবজাতক স্বাস্থ্যসুরক্ষা’ বিষয়ক ট্রেনিংয়ে অংশ নেওয়া চিকিৎসকদের সাথে কথা বলেন এবং স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

পরে তিনি উপজেলার কোদালিয়া কমিউনিটি ক্লিনিকে চলমান শিশুর যত্ন ও শিশুর বিলম্বিত বিকাশ বিষয়ক সেশন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন সিভিল সার্জন।

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুশফিকুর রহমান রাজিব বলেন, উপজেলাবাসীর জন্য উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

এর পরিপ্রেক্ষিতে সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা