সোমবার | নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক আটক

দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক আটক

আলমগীর হোসেন, খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রমজান আলী (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনে তিন রাস্তার মোড় থেকে তাঁকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় রমজান আলীকে আটক করে তল্লাশি চালালে তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন দুই গ্রাম।

আটক রমজান আলী উপজেলার সুরেশ হেডম্যান পাড়ার মৃত আব্দুল জব্বারের ছেলে।

এ ঘটনায় ১৪ নভেম্বর দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ইয়াবাসহ আটক রমজান আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা