নরসিংদী প্রতিনিধিঃ আজ ১৪ নভেম্বর, শনিবার, সকাল ১০ টয় বাংলাদেশ জামায়াতে ইসলামী, নরসিংদী জেলা শাখার উদ্যোগে জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে “জেলা রুকন সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন নব নির্বাচিত জেলা আমীর মোঃ ইব্রাহিম ভূঞা।প্রধান অতিথি ও প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় অফিস সেক্রেটারী আফম আঃ ছাত্তার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর মাওলানা মুসলেহুদ্দীন।
আজকের সম্মেলনে নরসিংদী জেলা শাখার আগামী ২০২৭ ও ২০২৮ সেশনের জন্য জেলা শূরা প্রতিনিধি ও থানা আমীর নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সম্মেলনে জেলা শাখার প্রায় এক হাজার রুকন পুরুষ ও মহিলা অংশগ্রহণ করে নির্ধারিত ব্যালট পেপারে তাদের সুচিন্তিত ভোটাধিকার প্রয়োগ করেন।সকাল ১০:টায় জেলা ইউনিটের সদস্য মাওলানা ওয়ালী উল্লাহর কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্য নব নির্বাচিত জেলা আমীর মোঃ ইব্রাহিম ভূঞা। তিনি তার উদ্ধোধনী বক্তব্যে উপস্থিত সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানান। সামনের দিনগুলোতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অতঃপর কেন্দ্রীয় সংগঠন কর্তৃক নিযুক্ত প্রিজাইডিং অফিসার আ ফ ম আঃ ছাত্তার গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনী দিক নির্দেশনা উপস্থিত রুকনদের সামনে তুলে ধরেন।শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রুকনের ভোটে পুরুষ ও মহিলাদের মধ্য থেকে মোট ৪১ সদস্য জেলা শুরা নির্বাচিত হয় এবং তাদের শপথ অনুষ্ঠিত হয়।জেলা নির্বাচন কমিশন গঠন ও শপথ : প্রধান নির্বাচন কমিশন : অধ্যক্ষ আব্দুল লতিফ খান সহকারী নির্বাচন কমিশন :হাফেজআনোয়ারুল ইসলাম সহকারী নির্বাচন কমিশন : ওয়ালী উল্লাহ সরকার
সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ও স্ব স্ব দায়িত্ব পালনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ হিসেবে গড়ে তুলার সকল আন্দোলন ও সংগ্রামে অংশ গ্রহণের জন্য সকলকে আহ্বান জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।
