প্রাচীনকাল থেকেই সুন্দরবনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। ভূবিজ্ঞান ও ইতিহাস বলে, প্রায় দুই হাজার বছর আগে গাঙ্গেয় বদ্বীপ এলাকায় সুন্দরবনের সৃষ্টি হয়। ‘নিকোলাস পাইমেন্টা’ নামীয় একজন মিশনারির ভ্রমণকাহিনিতেও সুন্দরবনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। কালের বিবর্তনে বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আওতায় আনা হয়। ব্রিটিশ আমলের বেঙ্গল বন বিভাগ স্থাপনের পর বন আইন, ১৮৬৫ মোতাবেক ১৮৭৫-৭৬ সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু বর্তমানে আমরা কি এই সুন্দরবনকে সংরক্ষণ করতে পারছি।
৯
