সোমবার | নভেম্বর ১৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে কবুতর চোর সন্ধেহে গণধোলাইয়ে ১ জন নিহত

সোনারগাঁওয়ে কবুতর চোর সন্ধেহে গণধোলাইয়ে ১ জন নিহত

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সাদিপুর নতুন মসজিদের সামনে মো.সোহেল (৪৫) নামে কবুতর চোর’ সন্দেহে এলাকাবাসী ধাওয়া দিয়ে আটক করে। এ সময় উত্তেজিত জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ভোরবেলা কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে।
আজ সোমবার (১৬ নভেম্বর) রাতের প্রথমার্ধে উপজেলার সাদিপুর ইউপির ভারগাও নন্দিপুর এলাকায় কবুতর চুরি’ করতে গেলে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্র থেকে জানা যায়, বরিশাল জেলার নিহত মো.সোহেল পরিবার নিয়ে উপজেলার ভারগাও বেরিবাঁধ এলাকায় বসবাস করতেন। তিনি একই এলাকার নন্দিপুর গ্রামের মো.আলীর বাড়িতে কবুতর চুরি করতে প্রবেশ করেন, এ সময় বাড়ির মালিক কবুতর চুরির উপস্থিতি টের পেয়ে চোর’ চোর’ বলে জোরে জোরে চিৎকার করতে থাকেন। এ সময় গ্রামের লোকজন চিৎকারের শব্দ পেয়ে চোরকে ধাওয়া দিয়ে আটক করে পার্শ্ববর্তী নন্দিপুর নতুন মসজিদের সামনে নিয়ে উত্তেজিত জনতার হাতে গণধোলাই এর শিকারে গুরুতর আহত হয়। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর আইনি পদক্ষেপ গ্রহণে পরবর্তী প্রস্তুতি চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা