শালিখা (মাগুরা) প্রতিনিধ :সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য- ভাঙচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে মাগুরার শালিখা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজার প্রদক্ষীন শেষে মিছিলটি একই স্থানে সমাবেশ স্থলে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মোতালেব হোসেন সিকদার,বিএনপি নেতা সেলিম রেজা, আব্দুর রাজ্জাক, গোফুর মোল্লা,ইউপি চেয়ারম্যান হোসাইন সিকদার,রেজাউল ইসলাম রেজা ঢালী,জিহাদ আলী মল্লিক,জেলা যুবদলের সহ-সভাপতি কায়জার হোসেন,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সি,জেলা যুবদলের সদস্য শাহাদ আলী বিশ্বাস,মুরাদ আলী মোল্লা,সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আখির বিশ্বাস,সদস্য সচিব বিপ্লব সরদার,সিনিয়র যুগ্ম আহবায় জামাল হোসেন,সদস্য সচিব গোলাম কিবরিয়া,উপজেলা জাসাস এর সদস্য সচিব শহীদুজ্জামান চাঁদ,ছাত্রদল নেতা ফিরোজ হোসেন মৃধা,তানভীর হাসান,মোঃ আব্দুল্লাহ,মনিরুল ইসলাম সুমন হোসেন,কৃষক দলের আহবায়ক ইলিয়াস হোসাইন, কৃষক দল নেতা রাজিব হোসেন নাহিদ বিশ্বাস প্রমূখ।
বক্তারা, নৈরাজ্য ও সহিংসতা প্রতিহত করতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
