শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যার হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন। একই সঙ্গে হাসপাতালের জন্য নতুন ভবন নির্মাণের ঘোষণাও দেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব ড. নাসিমুল গণি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এবং চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি.এ.এম. মুনিব, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউনুচ আলী দফাদার, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান,পৌর বিএনপির সভাপতি ও বাজার ব্যবসায় সমিতির সভাপতি সেলিম রেজা আওলীয়ার, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি।
