ডিমলা(নীলফামারী)প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে যুবদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে সদরের স্মৃতি অম্লান চত্বরে ফিরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, বিএনপির সাবেক সিনিযর সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন,সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম (ডিআর), নাউতারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের ডিমলা উপজেলার সদস্য সচিব জ্যোতি রঞ্জন রায়,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব তারিকুল ইসলাম সোহাগ খান লোহানীসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
