বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা

মোঃ মজিবর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধি: এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদেরকে কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতার টাকা অবসর গ্রহণের ৩ থেকে ৬ মাসের মধ্যে প্রদানের জন্য প্রতি বাজেটে স্থায়ীভাবে আর্থিক ভর্তুকি প্রদানের ব্যবস্থা করার আবেদন জানিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরারবর স্মারকলিপি পেশ করেছেন কুড়িগ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরামের নেতৃবৃন্দ।

অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী সমন্বিত ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় সাধারণ শাখায় এই স্মারকলিপি জমা দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী সমন্বিত ফোরামের জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সালাম সরকার, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উলিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আসামবুর আলম সরদার, ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাক, নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুর রহমানসহ অনেকে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা