বৃহস্পতিবার | নভেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছোট ভাই হামজুর রহমান আর নেই

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছোট ভাই হামজুর রহমান আর নেই

মেহেদী হাসান সিরাজী,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছোট ভাই হামজুর রহমান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে যশোর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্য ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হামজুর রহমান ছিলেন বীরশ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমানের একমাত্র জীবিত ভাই। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে হাফিজুর রহমান। তিনি জানান, বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জোহরের নামাজের পর ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দখালিশপুর গ্রামে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারের এই সদস্যের মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা