সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলায় বৈষম্য আন্দোলন বিরোধি সন্ত্রাস ও কিশোর গ্যাং অপরাধ কার্যক্রম ঠেকানোর অভিযানে মাদক সেবনকারি, চুরির অপরাধ ও বাংলাদেশ সরকারের নিষিদ্ধ আ’লীগ-অঙ্গসংগঠনের পদবিধারী তিন নেতা সহ-১৩ দুষ্কৃত আসামি’ পুলিশের ব্লক রেডে আইনের জালে বন্দী করতে সক্ষম হয়।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদক বিরোধি জোরদারে, মাদক নির্মূলের জিরো টলারেন্সে, সন্ত্রাসি’দের দৌরত্ব আস্তানার সন্ধানে বাংলাদেশ পুলিশের চৌকোস ওসি’ সঙ্গীয় ফোর্সের একাধিক টিমের সাঁড়াশি অভিযানে ভাসমান-সম্ভাব্য গোপনে অবস্থান করা আস্তানাতে একযোগে হানা দিয়ে অভিযান পরিচালিত করেন।
পুলিশ সূত্র থেকে, জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নির্দেশে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান চলাকালে গ্রেফতারকৃত:
মাদকসেবি- নাঈম (১৯), মোহাম্মদ মুন্না (২৭), মোঃ সজল (২০), মোঃ জুবায়ের হোসেন (২২), মোঃ তন্ময় হাসান রিফাত (২০), সহিদুল ইসলাম সাকিব (২৪), শাহাদাত হোসেন (৫২), জাকারিয়া (১৯) ও মোঃ রিপন (২০) নামে।
বৈষম্য আন্দোলন বিরোধি- উপজেলার বৈদ্যের বাজার ইউপির হামছাদি গ্রামের খালেদ মাস্টারের ছেলে মোঃ আব্দুর রহমান (৪২) নামে ইউপি ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নিষিদ্ধ আ’লীগ, উপজেলার শম্ভুপুরা ইউপির চেলারচর গ্রামের মৃত হাজী দরবেশ আলীর ছেলে মোঃ আনিছুর রহমান (৫২) নামে ইউপি ৪ নং ওয়ার্ড সভাপতি নিষিদ্ধ আ’লীগ ও উপজেলার সাদিপুর ইউপির নানাখি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মোঃ মুকবুল হোসেন (৪৯) নামে ইউপি ৮ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক নিষিদ্ধ শ্রমিক লীগ।
চুরির অপরাধে- মোঃ নাজমুল (৩০) সহ-১৩ আসামি গ্রেফতারপূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি পাহারায় আদালতে সুপর্দ করে।
