শুক্রবার | নভেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ টেকনাফে বিএনপির বিক্ষোভ সমাবেশে শাহজাহান চৌধুরী

টেকনাফে বিএনপির বিক্ষোভ সমাবেশে শাহজাহান চৌধুরী

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ, জনগণের অধিকার এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী বলেন, “গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে। কোনো অপশক্তি যেন জনগণের অধিকার ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, “টেকনাফের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থাকতে হবে। যেকোনো অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি হাসিম মেম্বার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদু সালাম, সদস্যসচিব এনামুল হক এনাম, উপজেলা যুবদলের সভাপতি মো. কাইয়ুম, সাধারণ সম্পাদক জুনায়েদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা