শনিবার | নভেম্বর ২১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় পথশিশুদের মাঝে ছাত্রদলের পোশাক বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় পথশিশুদের মাঝে ছাত্রদলের পোশাক বিতরণ

সাইফুল ইসলাম, বগুড়া : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় পথশিশুদের মাঝে পোশাক বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখা। শুক্রবার (২০ নভেম্বর) বগুড়া সেন্ট্রাল মস্জিদ চত্বরে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পথশিশুদের হাতে পোশাক তুলে দেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, খায়রুল বাসার, জেলা বিএনপির যুগ্ম শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা যুবদলের সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মকুল ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সহ-সভাপতি অভি, মুন্না, মশিউর রহমান ও আহসান হাবীব রিয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক অভি, সহ-সম্পাদক স্বপ্ন ও আরাফাত, সহ-সাংগঠনিক সম্পাদক জিতু, শহর ছাত্রদলের সভাপতি রাঙা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল, সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা প্রমুখ।

এ সময় আয়োজকরা বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। তারা আরও বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, বরং সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমেও সাধারণ মানুষের পাশে থাকতে চায়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা