শুক্রবার | নভেম্বর ২০, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রামুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রামুতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

রিয়াজ উদ্দিন, কক্সবাজার : কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতের নাম নাদিম হাসান চৌধুরী বলে জানা গেলেও দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত নাদিম হাসান চৌধুরী উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা এলাকার বাসিন্দা শরীফ মাহমুদ চৌধুরীর ভাগিনা।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, নাকি অন্য কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়েছিল—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা