মেহেদী হাসান সিরাজী, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: প্রাকৃতিক ঝাড়ুদারখ্যাত মহা বিপন্ন পাখি শকুনের সংখ্যা দেশে এখন মাত্র ২৪৮টি। চার দশক আগেও যার সংখ্যা ছিলো প্রায় অর্ধলক্ষ। শকুন রক্ষা ও তার বংশবৃদ্ধির লক্ষ্যে এবার সুন্দরবনে বসছে “এশিয়ায় শকুনে-র বিলুপ্তি প্রতিরোধ জোট-সেভ” (এশিয়াস ভলচার্স ফ্রম এঙ্টিংশন’) এর ২০২৬ সালের বার্ষিক সভা। ২৪ থেকে ২৬ নভেম্বর তিন দিনব্যাপী এ সভার আয়োজন করেছে বাংলাদেশ বর্ণ বিভাগ। সভায় এশিয়ার ছয় দেশসহ বিশ্বের দশটি দেশের ৩০জন প্রাণী গবেষক ও সরকারি প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানা গেছে।
বর্ণ বিভাগ সূত্রে জানা যায়, এশিয়ায় এখন মহা বিপন্নের পথে প্রাকৃতিক ঝাড়ুদার হিসেবে খ্যাত পরিবেশ রক্ষাকারী পাখি শকুন। চার দশক আগেও এ দেশে শকুনের সংখ্যা ছিলো প্রায় অর্ধলক্ষ। এশিয়া মহাদেশে শকুনের বিলুিপ্ত প্রতিরোধ ও শকুনের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় “এশিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ জোট” (সেভ)। “সেভ” এশিয়ার বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় শকুনের বিলুপ্তি প্রতিরোধ ও সংখ্যা পুনরুদ্ধারে কাজ করছে।
আইইউসিএন বাংলাদেশ, স্কোপ ফাউন্ডেশন, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ বর্ণ বিভাগ সুন্দরবনে এবার জাহাজে এ সভার আয়োজন করেছে।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (আইইউসিএন) এর প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, মহা বিপন্ন পাখি শকুনের বিলুপ্ত ঠেকাতে এশিয়াস ভলচার্স ফ্রম এঙ্টিংশন” (সেভ) ২০১১ সাল থেকে কাজ করছে। ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এশিয়াস ভলচার্স ফ্রম এঙ্টিংশন” (সেভ) এর বার্ষিক সভা হয়েছিলো। ২০২৫ সালে কম্বোডিয়ায় এ সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের “সেভ” এর বার্ষিক সভা সুন্দরবনে জাহাজে বসে অনুষ্ঠিত হবে। আগামী ২৫ ও ২৬ নভেম্বর অনুষ্ঠেয় সভায় বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, কম্বোডিয়া, ইংল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুর ও কানাডার ৩০ জন প্রাণী গবেষক ও সরকারি প্রতিনিধিরা অংশ গ্রহণ করবেন। সভায় এশিয়ায় শকুন সংরক্ষণের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে শকুনের জন্য ক্ষতিকর ভেটেরিনারি ওষুধ নিয়ন্ত্রণ, শকুন-নিরাপদ অঞ্চল গড়ে তোলা, শকুনের সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন ও প্রকৃতিতে অবমুক্তকরণ এবং আন্তদেশীয় সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। বাংলাদেশে মহা বিপন্নের পথে থাকা শকুনের সংখ্যা এখন ২৪৮ জানিয়ে আইইউসিএন এর প্রোগ্রাম ম্যানেজার আরও জানান, সুন্দরবনের ঢাংমারী,ঘাগড়ামারী, লাউডোবসহ সুন্দরবনের বিভিন্ন স্থানে শকুন দেখা যায়। ২৫ নভেম্বর জাহাজে করে অনুষ্ঠিত তিনদিন ব্যপী বার্ষিক সভার উদ্বোধন করবেন বর্ণ পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব ডঃ ফাহমিদা খানম। বাংলাদেশ বন বিভাগের প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মোঃ আমির হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠাতব্য সভায় বনবিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে এই প্রোগ্রাম ম্যানেজার জানিয়েছেন।
সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ বলেন, শকুন রক্ষায় “এশিয়াস ভলচার্স ফ্রম এঙ্টিংশন” এর ২০২৬ সালের বার্ষিক সভা এই প্রথম সুন্দরবনে হচ্ছে। এটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এই সভা থেকে শকুন রক্ষা ও তার বংশ বৃদ্ধিতে বাস্তবমুখী অনেক পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
