রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ শিক্ষা রায়পুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমেনা আকবর ফাউন্ডেশন

রায়পুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমেনা আকবর ফাউন্ডেশন

এহসানুল আসিফ মাসুম, রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আমেনা আকবর ফাউন্ডেশন।মেধাবীদের অর্জনের স্বীকৃতি ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ জোগাতে এ আয়োজন করা হয়।শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় রায়পুর টাউন হল অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন।গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম. নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোহিদুল ইসলাম, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাইফ উদ্দীন, একাডেমিক সুপারভাইজার মো. মাহিন উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাবিদ এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।আমেনা আকবর ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামীর দেশ ও জাতির সম্পদ।তাদের সাফল্যের স্বীকৃতি প্রদান এবং উচ্চশিক্ষায় এগিয়ে যেতে অনুপ্রাণিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানের শেষপর্বে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা