রবিবার | নভেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশচট্টগ্রাম পটিয়ায় ভুয়া ফেসবুক আইডিতে ছবি দিয়ে মানহানির অভিযোগ, ব্যবসায়ীর জিডি

পটিয়ায় ভুয়া ফেসবুক আইডিতে ছবি দিয়ে মানহানির অভিযোগ, ব্যবসায়ীর জিডি

পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ‘পটিয়া গোয়েন্দা’ নামে একটি ফেসবুক আইডি খুলে নিজের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট ও মন্তব্য প্রচারের অভিযোগ করেছেন ব্যবসায়ী মো. খোরশেদ আলম। এ ঘটনায় ২২ নভেম্বর পটিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

খোরশেদ আলম পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মো. মুছার ছেলে। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিরা ফেসবুকে তাঁর ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ মন্তব্য ও স্ট্যাটাস প্রকাশ করে আসছে। সর্বশেষ ২১ নভেম্বর রাত ৮টার দিকে বিষয়টি তাঁর নজরে আসে। এতে সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় পটিয়া থানায় ১২৬২ নম্বর সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে পটিয়া থানার উপপরিদর্শক এস আই সমীর ভট্টাচার্য্য জানান, জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগে উল্লিখিত ফেসবুক আইডির পরিচয় ও এর পেছনে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী খোরশেদ আলম।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা