বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কটিয়াদিতে জাতীয় পানিসম্পদ সপ্তাহ ২০২৬ শুভ উদ্বোধন করেন এমপি জালাল উদ্দিন

কটিয়াদিতে জাতীয় পানিসম্পদ সপ্তাহ ২০২৬ শুভ উদ্বোধন করেন এমপি জালাল উদ্দিন

মোঃ মফিজউদ্দিন নয়ন, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে শোভাযাত্রা, উদ্বোধন ও আলোচনাব সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে দপ্তর চত্বরে আলোচনা সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে এবং উপজেলা ভেটেরিনারি সার্জন তাবজিল আহাম্মেদ শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপ, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হানিফ।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, আতিকুর আতিক ও শফিকুর রহমান বাদল, উপজেলা যুবদলের সভাপতি মাহবুব আলম মাসুদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেতু উপজেলা ছাত্রদল সভাপতি হাসিবুর রহমান কটিয়াদী বাজার বণিক সমিতি সভাপতি ইলিয়াস আলী সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এবং কটিয়াদী প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন সহ-সভাপতি মোঃ মফিজউদ্দিন নয়ন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা, উন্নত জাতের গবাদিপশু পালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং প্রাণিসম্পদ পণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি, স্থানীয় খামারি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সপ্তাহব্যাপী এ আয়োজন স্থানীয় খামারিদের আধুনিক প্রযুক্তি ও উন্নত খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা