বৃহস্পতিবার | নভেম্বর ২৬, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা এসআরবির যৌথ অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

এসআরবির যৌথ অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

মো.নূর আলম ভূইয়া, ডেমরা (ঢাকা) : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ ও এসআরবি-৭ সিএমপি (চট্রগ্রাম) এর যৌথ অভিযানে চট্টগ্রামের বায়োজিদ বোস্তামি এলাকা থেকে একরামুল হক রবিন (৪২) এবং ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মোঃ রনি শিকদার রাজন (৩৫) নামের পলাতক ২ আসামী কে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৫-নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা ও চট্রগ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে এসআরবি -১০,সিপিসি-১, যাত্রাবড়ী ক্যাম্প এবং এসআরবি-৭ এর যৌথ আভিযানিক দল সিএমপি।

এসআরবি সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার বিকাল সাড়ে ৫ টায় এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবড়ী ক্যাম্প এবং এসআরবি-৭ এর যৌথ আভিযানিক দল সিএমপি, চট্টগ্রামের বায়োজিদ বোস্তামি এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করা হয় এ সময় মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি একরামুল হক রবিন (৪২) কে গ্রেফতার করা হয় এ ছাড়া অপর একটি অভিযানে একই দিনে রাত সাড়ে ৯ টায় এসআরবি-১০, সিপিসি-১, যাত্রাবড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর মামলায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রনি শিকদার রাজন (৩৫)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় স্বীকার করে যে, তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা