শুক্রবার | নভেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ফারেগীন ছাত্রদের দস্তারবতী উপলক্ষে ৫৯ তম বার্ষিকী ইসলামী মহা-সম্মেলন

মেরাজুল উম্মুল বৌয়াকুড় :

ফারেগীন ছাত্রদের দস্তারবতী উপলক্ষে ৫৯ তম বার্ষিকী ইসলামী মহা-সম্মেলন

নরসিংদী প্রতিনিধি : শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন ইসলাম বহু ত্যাগের বিনিময়ে রক্তের উপর দিয়ে ভেসে এসেছে। এ দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে সর্বোচ্চ ত্যাগ করতে হবে। আমাদের নবী মুহাম্মদ (সা:) তাঁর জীবনে বহু কষ্ট ত্যাগ করেছেন এ ইসলামের জন্য। তিনি তাঁর জীবনের জন্য কখনো মায়া করেননি। অনেক যুদ্ধ করেছেন, রক্ত দিয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন। কাজেই আপনাকে আমাকেও দ্বীন প্রতিষ্ঠার জন্য ত্যাগ করতে হবেই। আর এমন ত্যাগের মাঝেই ইহকালে শান্তি ও পরকালের মুক্তি পাবো ইনশাল্লাহ। তিনি গত বৃহস্পতিবার গভীর রাতে নরসিংদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মেরাজুল উম্মুল বৌয়াকুড় এর ফারেগীন ছাত্রদের দস্তারবতী উপলক্ষে ৫৯ তম বার্ষিকী ইসলামী মহা-সম্মেলনের বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এখানে বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য পীরজাদা মাওলানা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেন আমরা বেশি বেশি আমল করবো বেশি বেশি জিকির করবো। বেশি বেশি জিকির করলে কলব ভালো থাকে কলব পরিষ্কার হয় ও মজবুত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালিমী বোর্ড বাংলাদেশ এর চেয়ারম্যান মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বিপী, দস্তারবন্দী ছাত্রদের পাগড়ী প্রদান করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদিস আল্লামা সাজিদুর রহমান, এ দ্বীনি প্রতিষ্ঠানের সদরুল মুদাররিসিন শায়খুল হাদিস আল্লামা ইসমাইল নূরপুরী। আলোচক ছিলেন বি-বাড়িয়ার বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হাবিবুল্লাহ সোলাইমানি, নরসিংদীর বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মাসুম বিল্লাহ মাহমুদী। স্বাগত বক্তব্য রাখেন এ দ্বীনি প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুন নূর। উপস্থিত ছিলেন এ জামিয়ার সেক্রেটারী মুন্সী শওকত আলী, বিশিষ্ট শিল্পপতি রাশিদিয়া সোপ ফ্যাক্টরী (হাতী মার্কা) সাবানের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক ভূইয়া ও অন্যান্যরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা