পটিয়া ( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:সাম্প্রতিক সংবাদ অনুযায়ী, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নিয়মিতভাবে তাদের গ্রাহকদের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অব্যাহত রেখেছে। এর মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য তথ্য ও খবরাখবর উঠে এসেছে।
এর ধারাবাহিকতায় গত ১৫ মে শুক্রবার বিকেলে পটিয়া পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির গ্রাহক আবদুল মন্নানের মৃত্যুর দাবি নমিনী তার স্ত্রী পারভীন আক্তারে হাতে ১৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন কোম্পানির কর্মকর্তা ও অতিথিগণ।
কাশিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড পটিয়া সার্ভিস সেলের ইনচার্জ মুহাম্মদ সাইফুল করিম। এজিএম এইচ এম তসলিম এর পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দীন মানিক, বিশেষ অতিথি ছিলেন কোম্পানির উর্ধতন মহা- ব্যাবস্তাপক ও প্রকল্প পরিচালক ও আলামিন বীমা প্রকল্প শামসুজ্জামান সেলিম, প্রধান বক্তা ছিলেন প্রকল্প পরিচালক ও একক বীমা প্রকল্প
অরুণ চন্দ্র নাথ, বিশেষ বক্তা ছিলেন
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য এস এম সরোয়ার সহ এলাকার মান্যগন্য ব্যাক্তিবর্গসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।