এস,এম সিপার,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ্ব আব্দুস সোবহান এর ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দূর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এছাড়াও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা আলহাজ্ব আব্দুস সোবহান সাহেবের শিক্ষা বিস্তার, ধর্মীয় প্রতিষ্ঠান গঠন এবং সমাজ উন্নয়নে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, একজন দানবীর ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে তিনি মানুষের হৃদয়ে আজও স্মরণীয় হয়ে আছেন।
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।