গোপালপুর (টাঙ্গাইল) থেকে কে.এম. শামীম : রাজধানী ঢাকা থেকে ৮০ কিলোমিটার দূরের জেলা
টাঙ্গাইলের য,মুনা সেতুর পূর্বপ্রান্তে রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। এছাড়া দেশের ৬ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। সোমবার সকাল পর্যন্ত এসব খবর পাওয়া যায়। যানবাহন সংকটের কারনে ইদের এ সময়টাতে অনেকে অল্প ভাড়ায় ট্রাকে উঠে বাড়ি যান। এবারও নিহতরা সবাই ট্রাকে চেপে ইদযাত্রায় উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন।
দেশের উত্তরবঙগগামী জেলাসমূহে যাতায়াতের প্রবেশ দ্বার টাঙ্গাইলে সোমবার ভোরে যমুনা সেতুর পূর্বপ্রান্তের সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত অধিকারীক ফুয়াদ রোহানি জানিয়েছিলেন ১৭ জন নিহত হয়েছে। রোহানি জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া উত্তরবঙ্গগামী একটি ট্রাক ভোর ৫টার দিকে যমুনা সেতুর পূর্বপ্রান্তের সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কে উল্টে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক এস এম হুমায়ুন কারনায়েক বলেন, সড়কে রডবোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহত ১৫ জনের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), রাজশাহীর তানুর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মামুন (৪৫) ও নওগাঁর নেয়ামতপুর উপজেলার সাইদুলের ছেলে সারিকুল (২৫)।
অপরদিকে, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার গাহন মোড় এলাকায় ড্রামট্রাকচাপায় অটোরিকশা আরোহী চালকসহ দুজনের প্রাণহানি ঘটেছে। নজিপুর-ধামইরহাট সড়কে পত্নীতলা থানার গাহন মোড় থেকে আনুমানিক ৫০০ গজ উত্তরে পাকা রাস্তার উপর একটি ড্রামট্রাক যাত্রীসহ অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আবু হাসান ও তরিকুল ইসলাম প্রাণ হারান।
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে মো. আলী হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মঘাদিয়া মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইলে যমুনা সেতুর কাছে ১৫সহ ৬ জেলায় নিহত ২১
প্রকাশিতঃ মে ২৫, ২০২৬, ০৫:৩৬