শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ চরফ্যাসন সরকারি টিবি স্কুলে শিক্ষক সংকট: শিক্ষার মান নিয়ে শঙ্কা

চরফ্যাসন সরকারি টিবি স্কুলে শিক্ষক সংকট: শিক্ষার মান নিয়ে শঙ্কা

মীর সাজু, ভোলা প্রতিনিধি: ভোলা জেলার চরফ্যাসন উপজেলার সরকারি টিবি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় স্কুলে তীব্র শিক্ষক সংকটের কারণে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১২০০ শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও প্রয়োজনীয় শিক্ষক সংখ্যা ১৯ জনের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৯ জন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট চলমান থাকায় একাধিক শ্রেণির পাঠদান একসঙ্গে পরিচালনা করতে হচ্ছে। ফলে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিভাবকরা অভিযোগ করেছেন। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, যা শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলছে।

অভিভাবকদের দাবি, দ্রুত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ দিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক করা হোক। স্থানীয়দের মতে, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে জরুরি ভিত্তিতে সমাধান না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষক সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা