শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁও থানায় নতুন ওসি’র দায়িত্বে মো. আব্দুল বারিক

সোনারগাঁও থানায় নতুন ওসি’র দায়িত্বে মো. আব্দুল বারিক

মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সোনারগাঁও থানার নতুন ওসি’র দায়িত্ব গ্রহণ করলেন সাবেক সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ওসি মো.আব্দুল বারিক।

গতকাল শুক্রবার (২১আগস্ট) সন্ধ্যার দিকে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি’র) দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে তিনি একই উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে অত্যন্ত সুনামের সাথে অপরাধ দমনে দায়িত্ব পালন করেছিলেন। নতুন কর্মস্থল সোনারগাঁও থানায় যোগদানের পর উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূলে খেটে খাওয়া সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অপরাধ দমনে, অপরাধমুক্ত সমাজ গঠনে, সাধারণ মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের আন্তরিকতার সহিত সহযোগিতা কামনা করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা