বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন- (৩১৮৫)-সিবিএ রবিবার দুপুরে কাওরানবাজারস্থ ওয়াসা ভবন প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করে

ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন- (৩১৮৫)-সিবিএ রবিবার দুপুরে কাওরানবাজারস্থ ওয়াসা ভবন প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করে

স্টাফ রিপোর্টার : ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন- (৩১৮৫)-সিবিএ রবিবার দুপুরে কাওরানবাজারস্থ ওয়াসা ভবন প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  এসময় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন-৩১৮৫ ও সিবিএ এর সভাপতি আজিজুল আলম খান।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিক দল ঢাকা উত্তর আহবায়ক শাহ আলম রাজা ও সদস্য সচিব কামরুজ্জামান কামরুল প্রমুখ।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ওয়াসা এমপ্লয়িজ ইউনিয়ন- সিবিএ সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন পাটোয়ারী।

সমাবেশে বক্তারা ওয়াসায় ফ্যাসিস্টের দোসর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে প্রত্যাহার করে বিচারের আওতায় আনার দাবী করেন।

সেই সাথে ফাসিস্ট আমলে বঞ্চিত পাম্প অপারেটর সহ বিভিন্ন পদে কর্মরত কর্মচারীদের যথাযথ মূল্যায়ন করে যার যার প্রাপ্য পদ ও পদোন্নতি দেয়ারও দাবী জানানো হয়।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা